পবিত্র কুরআন » ????? » বই » আল কুরআনুল কারীম : সরল অর্থানুবাদ
আল কুরআনুল কারীম : সরল অর্থানুবাদ
সাবলীলতা, বিশুদ্ধতা ও সঠিকতম অর্থ উদ্ধারে আল-কুরআনের এ অনুবাদকর্মটিকে মানোত্তীর্ণ বলে মন্তব্য করেছেন অনেকেই। আরবি ও বাংলা ভাষায় সিদ্ধহস্ত আটজন প্রাজ্ঞ আলেম-গবেষক সম্পন্ন করেছেন অনুবাদকর্মটি। সম্পাদনায় শ্রম দিয়েছেন সহিহ আকীদাসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতজন প্রফেসর। উপদেষ্টা পরিষদে ছিলেন তেরোজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব। সে বিবেচনায় অনুবাদকর্মটি বিশুদ্ধতম বললে অতিরঞ্জন হবে না বলে বিশ্বাস। ইসলাম হাউসের সম্মানিত পাঠকদেরকে এ অনুবাদকর্মটি উপহার দিতে পেরে আল্লাহর দরবারে বিনীত শুকরিয়া আদায় করছি।সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - হাসান মঈন উদ্দীন - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক - মোহাম্মদ মানজুরে ইলাহী - আব্দুল জলীল ইসমাঈল হুসাইন - মুহাম্মাদ শাহজাহাহান আল মাদানী - মো: আব্দুল কাদের
অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - চৌধুরী আবুল কালাম আজাদ - কাউসার বিন খালিদ - মুহাম্মাদ মুখতার আহমাদ - আ ন ম হেলালুদ্দীন - আনোয়ার হোসাইন মোল্লা - মুহাম্মাদ মুখতার আহমাদ
প্রকাশনায় : আল বয়ান ফাউন্ডেশন
Source : http://www.islamhouse.com/p/263558
বই
- ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ: প্রেক্ষাপট বাংলাদেশপ্রবন্ধকার প্রবন্ধটিতে দুর্নীতির পরিচয়, দুর্নীতির কারণ, দুর্নীতির ক্ষেত্রসমূহ এবং ইসলাম কীভাবে তার প্রতিরোধ করে তা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্ণনা করেছেন।
সংকলন : অধ্যাপক রফিকুল ইসলাম
সম্পাদক : মো: আব্দুল কাদের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/384026
- বিশ্বনবীর প্রতিষ্ঠিত রাষ্ট্রের আদর্শমহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্রের আদর্শ কি? কীভাবে তিনি রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে আল্লাহ-প্রদত্ত শরিয়া- যা সকল মানুষের কল্যাণের জন্য এসেছে- বাস্তবায়ন করেছেন এ-বিষয়গুলো অত্যন্ত পরিচ্ছন্ন আলোচনায় তুলে ধরা হয়েছে বইটিতে।
সংকলন : সিরাজুল ইসলাম আলী আকবর
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/291808
- আল-গিরাস : চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খণ্ড)এ বইয়ের কোথাও, কোন ছত্রে, এমন কিছু খুঁজে পাওয়া যাবে না, প্রথাগত ভাষায় যাকে বলা হয় অসত্যের সঙ্গে সত্যের বিতর্ক, কিংবা নিরেট বিশুদ্ধ কালচার, নির্জীব চিন্তা ও জ্ঞানের চর্চা; বরং এ হচ্ছে সদা কল্যাণে ধাবমান এক জীবনময়তা, কিংবা জীবনের প্রতিটি পরতে কল্যাণের বিস্তার। অথবা সাদাকায়ে জারিয়ায় জীবনকে অনন্ত প্রবাহে বিধৌত করণ। এ বই ও তার আলোচনার-সূচনা হতে সমাপ্তি অবধি-এই হচ্ছে একমাত্রিক লক্ষ্য ও উদ্দেশ্য।
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
অনুবাদক : কাউসার বিন খালিদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/179354
- সিয়াম ও রমজান: শিক্ষা-তাৎপর্য-মাসায়েলএকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, সিয়াম সাধনা বিষয়ে একটি অনবদ্য রচনা, যাতে স্থান পেয়েছে: ১.রমজান মাসের ফযীলত,২.সিয়ামের ফযীলত, ৩.রমজান মাসে যে সকল নেক আমল করা যায়,৪.সিয়ামের হেকমত,লক্ষ্য ও উপকারিতা,৫.সিয়ামের আদব, ৬. সিয়াম পালন যাদের উপর ফরজ, ৭.সিয়াম ভঙ্গকারী বিষয়াবলী, ৮. যে সকল বিষয় সিয়াম ভঙ্গ করে না, ৯.রমজানের শেষ দশকের ফযীলত ও তাৎপর্য ,১০.ইতিকাফের তাৎপর্য, উদ্দেশ্য ও বিধানাবলী, ১১.সদকাতুল ফিতর, ১২.ঈদের তাৎপর্য ও করণীয়, ১৩.অন্যান্য নফল সিয়াম।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/320075
- আশুরা: করনীয় ও বর্জনীয়আশুরা : করনীয় ও বর্জনীয় : আশুরা বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ। আশুরা দিবসে কোন কোন আমল জায়েয আর কি কি নাজায়েয তার উল্লেখ রয়েছে বইটিতে। মানুষ এ দিবসকে কেন্দ্র করে যে সকল বিদআত ও কুসংস্কারের আবিষ্কার করেছে তারও বিস্তারিতভাবে আলোচনা এসেছে এখানে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : নুমান বিন আবুল বাশার
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/74685












