পবিত্র কুরআন » ????? » বই » ইসলামের সচিত্র গাইড
ইসলামের সচিত্র গাইড
ইসলামের সচিত্র গাইড: গ্রন্থটিতে বিশেষভাবে ইসলামের বৈজ্ঞানিক অলৌকিকতা যুক্তি-প্রমাণসহ বর্ণিত হয়েছে। সাথে সাথে ব্যক্তি ও সমাজ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। ইসলামী শরী‘আত অনুসরণকারী একজন মুসলিম কী কী উপকার অর্জন করতে পারে, তাও তাতে বিধৃত হয়েছে। এই গ্রন্থটি অমুসলিমদের প্রতি ইসলামের দাওয়াতের ক্ষেত্রে রচিত গ্রন্থাবলির শীর্ষে অবস্থান করে নিয়েছে। এ-জন্য বিশেষজ্ঞরা অমুসলিমদের জন্য ইসলামের পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে সেই অমুসলিম ব্যক্তির ভাষায় কুরআন মাজীদের অর্থানুবাদ উপহারের পরপরই এই কিতাবটি উপহার হিসেবে দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। উপহারের তালিকায় এরপর অবস্থান করে অন্যান্য দাওয়াতী কিতাব।সংকলন : আই. এ. ইবরাহীম
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
অনুবাদক : মুহাম্মাদ ইসমাঈল জবীহুল্লাহ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/338947
বই
- আল কুরআনুল কারীম : সরল অর্থানুবাদসাবলীলতা, বিশুদ্ধতা ও সঠিকতম অর্থ উদ্ধারে আল-কুরআনের এ অনুবাদকর্মটিকে মানোত্তীর্ণ বলে মন্তব্য করেছেন অনেকেই। আরবি ও বাংলা ভাষায় সিদ্ধহস্ত আটজন প্রাজ্ঞ আলেম-গবেষক সম্পন্ন করেছেন অনুবাদকর্মটি। সম্পাদনায় শ্রম দিয়েছেন সহিহ আকীদাসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতজন প্রফেসর। উপদেষ্টা পরিষদে ছিলেন তেরোজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব। সে বিবেচনায় অনুবাদকর্মটি বিশুদ্ধতম বললে অতিরঞ্জন হবে না বলে বিশ্বাস। ইসলাম হাউসের সম্মানিত পাঠকদেরকে এ অনুবাদকর্মটি উপহার দিতে পেরে আল্লাহর দরবারে বিনীত শুকরিয়া আদায় করছি।
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - হাসান মঈন উদ্দীন - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক - মোহাম্মদ মানজুরে ইলাহী - আব্দুল জলীল ইসমাঈল হুসাইন - মুহাম্মাদ শাহজাহাহান আল মাদানী - মো: আব্দুল কাদের
অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - চৌধুরী আবুল কালাম আজাদ - কাউসার বিন খালিদ - মুহাম্মাদ মুখতার আহমাদ - আ ন ম হেলালুদ্দীন - আনোয়ার হোসাইন মোল্লা - মুহাম্মাদ মুখতার আহমাদ
প্রকাশনায় : আল বয়ান ফাউন্ডেশন
Source : http://www.islamhouse.com/p/263558
- আল্লাহর উপর তাওয়াক্কুল : গুরুত্ব ও তাৎপর্যবর্তমান প্রবন্ধে আল্লাহর উপর তাওয়াক্কুলের ফজিলত ও গুরুত্ব, ইসলামে তাওয়াক্কুলের মর্যাদা ইত্যাদি কুরআন- সুন্নাহর দালিলিক বর্ণনায় সমৃদ্ধ করে উপস্থাপন করা হয়েছে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/314972
- আর রাহীকুল মাখতুমআর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত পর্যালোচনায়, সীরাতের ঘটনামালার সুসংহত ও মনোজ্ঞ উপস্থাপনায় বক্ষ্যমাণ গ্রন্থটি সত্যিই এক নজিরবিহীন রচনা। আল কুরআনুল কারীম, হাদীসে নববী ও বিশুদ্ধ আছার এবং ঐতিহাসিক বর্ণনার নির্যাস বের করে প্রাজ্ঞ লেখক তাঁর এ বইটি সুবিন্যস্ত করেছেন। সীরাতবিষয়ে লিখিত প্রাচীন গ্রন্থাদি থেকেও তিনি বহু মণিমাণিক্য উপস্থাপন করেছেন যা ত্রুটিরহিত সংক্ষিপ্ততায়, সুখপাঠ্য দীর্ঘ আলোচনায়, অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। সে হিসেবে, বইটি, বন্ধ্যাত্বের এই আধুনিক যুগে পূর্ণাঙ্গ ও পর্যাপ্ত তথ্যসমৃদ্ধ হয়ে পাঠকের সামনে হাজির হয়েছে। বইটি নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড রক্ষা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সীরাত উপস্থাপন করেছে, যা পাঠকের সামনে উজ্জ্বল করে দেয় সীরাতুল মুস্তাকীমের নিশানাসমগ্র। দেখিয়ে দেয় সীরাতুন্নাবী পাঠের সঠিক পদ্ধতি। এসব কারণে রাবেতায়ে আলামে ইসলামী কর্তৃক সীরাতুন্নবী গ্রন্থ-প্রতিযোগিতায় যুক্তিযুক্তভাবেই বইটি প্রথমস্থান অধিকার করে ১২৯৬ হি.সালে।
সংকলন : সফীউররহমান আল-মুবারকপূরী
অনুবাদক : খাদিজা আখতার রেজায়ী
প্রকাশনায় : কুরআনের আলো ওয়েবসাইট : http://www.quraneralo.com
Source : http://www.islamhouse.com/p/328224
- প্রবৃত্তি পূজা সকল ব্যাধির কারণবর্তমান পরিবেশ ও পরিস্থিতির ওপর দৃষ্টি দিলে দেখা যায় যে, মানুষ বিভিন্নভাবে ও নানান পদ্ধতিতে প্রবৃত্তির অনুসরণ করছে ও শয়তানের দাসত্বে লিপ্ত হচ্ছে। কারো আছে নারীর প্রতি অবৈধ আসক্তি, কারো আছে সম্পদের মোহ, কারো আছে অভিজাত পোশাক-আশাকের লোভ, কারও আছে বাড়ি-গাড়ি ও ঐশ্বর্যের সীমাহীন আকাঙ্খা। কারও আছে ক্ষমতার লোভ। কারো আছে খেল-তামাশা ও গান-বাজনার অধীর আগ্রহ ইত্যাদি। বক্ষ্যমাণ গ্রন্থটি এ বিষয়গুলোর ভয়াবহতা ও তার প্রতিকারের পথ-পদ্ধতি নিয়েই লেখা।
সংকলন : আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ - আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/207318
- মসজিদের ইমামদের প্রতি উদাত্ত আহ্বানপ্রবন্ধটিতে মসজিদের ইমামদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করা হয়েছে। আর মসজিদে কী কী কার্যক্রম ও অনুষ্ঠানের মাধ্যমে মসজিদের হক্ব আদায় করা যায় ও সমাজ সংশোধন করা যায়— তাও বর্ণিত হয়েছে। গ্রন্থটি সংকলন করেছেন ‘আবদুল হামীদ আল-হামদান’।
সংকলন : আব্দুল আযীয আস সাদহান
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/333029












