পবিত্র কুরআন » ????? » বই » আল-কুরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর সাথে আছে গুরুত্বপূর্ণ কিছু আহকাম ও মাসায়েল
আল-কুরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর সাথে আছে গুরুত্বপূর্ণ কিছু আহকাম ও মাসায়েল
এটি একটি সংক্ষিপ্ত গ্রন্থ। এতে একজন মুসলিম দৈনন্দিন জীবনে কোরআন,তাফসীর, ফেকহী বিধি-বিধান,আকীদা ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজনীয়তা অনুভব করে সংক্ষিপ্ত আকারে হলেও সুনিপুনভাবে তার বিবরণ দেয়া হয়েছে। কিতাবটি দু'ভাগে বিভক্ত। প্রথম ভাগে স্থান পেয়েছে কোরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর, যা শায়খ মুহাম্মাদ আল আশকার প্রণীত যুবতাতুত তাফসীর গ্রন্থ হতে নেয়া হয়েছে। আর দ্বিতীয় ভাগে একজন মুসলিমের জন্যে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন: -আহকামুত তাজবীদ তথা বিশুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করার ব্যাকরণ। -আকীদা বিষয়ক ৬২টি প্রশ্ন ও তার জবাব -তাওহীদ বিষয়ক একটি বিনম্র পর্যালোচনা -আহকামুল ইসলাম তথা ইসলামী বিধি-বিধান{শাহাদাতাইন, তাহারাত,সালাত, যাকাত, হজ্জ} -বিবিধ বিষয়াবলী -ঝাড়-ফুঁক - দোআ - আযকার - ১০০ ফযীলত ও ৭০ নিষিদ্ধ কাজ - ওযু ও সালাতের স্বচিত্র বিবরণ - চিরন্তন যাত্রাসংকলন : একদল বিজ্ঞ আলেম
প্রকাশনায় : http://www.tafseer.info
Source : http://www.islamhouse.com/p/172432
বই
- সংক্ষিপ্ত ইসলামী ফেকাহকোষএকটি সহজবোধ্য ফেকাহ গ্রন্থ, যাতে সংক্ষিপ্ত আকারে একজন মুসলমানের জীবনসংলগ্ন মূলনীতি, আহকাম ও আদব স্থান পেয়েছে খুবই সুসংহত ও সুবিন্যস্ত উপস্থাপনায়। বিভিন্ন গ্রন্থ থেকে তাওহীদ ও ঈমান, আদব-আখলাক, যিকর-দুআ, আহকাম ও বিধানবিষয়ক প্রয়োজনীয় সব কিছুই সংকলিত করা হয়েছে বক্ষ্যমাণ এ গ্রন্থে, যাতে ইবাদতকারী, বক্তা, শিক্ষক, ব্যবসায়ী, মুফতি, বিচারপতি ও আল্লাহর পথে আহ্বানকারী সমানভাবে উপকৃত হতে পারে। বইটিতে একজন মুসলমানের জন্য প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল উল্লেখ করা হয়েছে। এরপর কুরআন অথবা সহীহ সুন্নাহ অথবা এতদোভয়ের দালিলিক নির্ভরতায় – যদি থাকে- আলেমদের অধিক নির্ভরযোগ্য মতামত তুলে ধরা হয়েছে। গ্রন্থটি আকীদা-বিশ্বাস, আখলাক-আদব ও আল্লাহর পথে আহ্বান ও অন্যান্য ইসলামের সাধারণ পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে একটি অনন্য প্রয়াস। আশা করি সবাই উপকৃত হবেন।
সংকলন : মুহাম্মদ বিন ইবরাহীম আত তুআইজিরী
অনুবাদক : আব্দুররব আফফান - মুহাম্মাদ সাইফুদ্দীন বেলাল - মুহাম্মাদ ওমর ফারুক আব্দুল্লাহ - আজমল হোছাইন আবদুন নূর - শহীদুল্লাহ খান আব্দুল মান্নান
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/329025
- সঠিক পথের সন্ধানএকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সিরাতুল মুস্তাকিমের মৌল রেখা পরিচ্ছন্ন আকারে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। একজন মুসলিম, কুরআন-সুন্নাহ ও সালাফদের চেতনার নিরিখে সিরাতুল মুস্তাকিমের পথনির্দেশ কীভাবে পাবে তার বিস্তারিত আলোচনা উঠে এসেছে মূল্যবান এ গ্রন্থে।
সংকলন : আব্দুল হামীদ আল ফায়জী
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/309763
- প্রশ্নোত্তরে হজ ও উমরাএ বইয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে হজ ও উমরার বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সংকলন : মুহাম্মদ নুরুল ইসলাম চান্দ মিয়াঁ
সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - সানাউল্লাহ নজির আহমদ - মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/180631
- মহিলাদের স্রাব ও প্রসূতি অবস্থার বিধিবিধান সংক্রান্ত ৬০টি প্রশ্নমহিলাদের স্রাব ও প্রসূতি অবস্থার বিধিবিধান সংক্রান্ত ৬০টি প্রশ্ন: গ্রন্থটিতে হায়েয ও নেফাস বিষয়ক ৬০টি বিধান বর্ণিত হয়েছে। কিভাবে পবিত্র হবে, কিভাবে নামায পড়বে, কিভাবে রোযা রাখবে, কিভাবে হজের রুকন আদায় করবে এ বিষয়গুলো প্রশ্নোত্তরের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে।
সংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : আব্দুল আলীম বিন কাওসার
Source : http://www.islamhouse.com/p/383814
- আহমদ দীদাত রচনাবলিপ্রখ্যাত ইসলাম প্রচারক প্রয়াত আহমদ দীদাত রহ. এর কয়েকটি অমূল্য গ্রন্থের সমগ্র এটি, যা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অনূদিত ও ছাপা হয়েছে । আহমদ দীদাত রচনাবলি ইসলাম হাউসের সম্মানিত পাঠকদের হাতে তুলে দিত পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।
সংকলন : আহমদ দীদাত
Source : http://www.islamhouse.com/p/219175












